সুশীল সমাজে আমাকে মেনে নিচ্ছে না ,তাই আমি অভিনয় থেকে সরে যাচ্ছি
Hero Alam সুশীল সমাজে আমাকে মেনে নিচ্ছে না ,তাই আমি অভিনয় থেকে সরে যাচ্ছি হিরো আলম শব্দটি বহুল পরিচিত শুধু বাংলাদেশ নয় এশিয়া মহাদেশের সব খানেই হিরো আলম খুব জনপ্রিয়। সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে গিয়ে বারবার অপমানিত হয়েছেন হিরো আলম। তার ফেসবুক লাইভ এসে কান্নাজড়িত কন্ঠে দুঃখ প্রকাশ করেছেন এখন সিনেমা নির্মাণ বন্ধ ও এফডিসিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি আরও বলেন, ‘গতকাল (৩০ জানুয়ারি) এফডিসিতে পরিচালক শাহীন সুমন অনেক লোকের মধ্যে অপমান করে আমাকে বের করে দেয়। আমি আর কারও বিরুদ্ধে কোনো কথা বলব না, এফডিসিতে যাব না, চলচ্চিত্রও নির্মাণ করব না।’ আক্ষেপের সুরে হিরো আলম জানান, এই চলচ্চিত্রের জন্য আমি কী না করেছি! চলচ্চিত্রকে ভালোবাসি বলেই ফেসবুক, ইউটিউব, বিভিন্ন কনসার্ট থেকে উপার্জনের টাকা দিয়ে সিনেমা বানাই। কিন্তু এফডিসির কিছু লোক বলছে আমি সিনেমাকে নষ্ট করে ফেলছি। তাই আমার সঙ্গে ভালো কোনো শিল্পীর কাজ করতে দেয় না। তাই আজ থেকে সিদ্ধান্ত নিলাম কোনো সিনেমা করবো না। প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া শিল্পী সমিতির এফড...